Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

BN DESK
02 September 2026, 04:42 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে  প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় মোকাররম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেলে চালকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৫ জানুয়ারি) পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ডের সামনে এ ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোকাররম জেলার কালুখালী উপজেলার বিকয়া গ্রামের মোতাহার মোল্লার। সে নিজ বাড়িতে কৃষিকাজ করতেন।


জানা গেছে, বিকালে বিকয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে রাজবাড়ী যাচ্ছিলেন মোকাররম। পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা বাসস্ট্রান্ড পৌছালে পাংশা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পাংশা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শনিবার পৌনে ৫টার দিকে কালুখালীর বিকয়া গ্রাম থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলেন মোকাররম। গান্ধিমারা বাসস্ট্রান্ডে দ্রুতগতির অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  ঘাতক মাইক্রোবাসটিকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার