Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

BN DESK
08 May 2026, 09:51 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ীতে একটি ছাত্রাবাস থেকে ফাহিম ( ২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ মে) সকাল ১০ টার দিকে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকার সাব্বির ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফাহিম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের  অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার সুবিধার জন্য তিন মাস আগে এই ছাত্রাবাসে ওঠে।

প্রতক্ষদর্শীরা জানান, ফাহিমের কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। অসুস্থজনিত কারণে তারা গত তিনদিন আগে বাড়িতে চলে যায়। গত তিনদিন ধরে ফাহিম একাই কক্ষে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রাবাসের অন্য কক্ষের শিক্ষার্থীদের সঙ্গে গল্পগুজব করে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্ষে গিয়ে দরজা আটকে দেয়। সকালে তাকে না দেখে ছাত্রাবসের অন্য শিক্ষার্থীরা ডাকাডাকি করে। এসময় সারা না পেয়ে বাড়ির পেছনের বেলকনি দিয়ে উকি দিলে ফ্যানের সঙ্গে ফাহিমের মরদেহ ঝুলতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  নিহত ফাহিমের বাবা পুলিশে চাকরী করেন। ফাহিমও পুলিশের চাকরির জন্য মাঠে দাঁড়াবে বলে তার বাবার কাছে বলে। কিন্তু বাবা তাকে পড়ালেখা চালিয়ে যেতে বলে। ধারণা করা হচ্ছে বাবার উপর অভিমান করেই সে আত্মহত্যা করেছে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার