Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে বানীবহ বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই 

BN DESK
02 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে বানীবহ বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই 

নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানীবহ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, রাত আড়াইটার দিকে বানীবহ বাজারে আগুন লাগে। পৌনে ৩টায় খবর পেয়ে ৩টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা কাজ করার পর তারা আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হন। তবে ততক্ষণে রফিক মিয়ার কসমেটিকস ও জুতার দোকান, পরিমল দাসের কাঁচামালের দোকান, নির্মল দাসের মুদি দোকান, কানাইলাল দাসের কাঁচামালের দোকান, কমল দাসের মুদি দোকান ও শ্যামল দাসের টিনসেড বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত সাত লাখ টাকার ক্ষতি হয়।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে বানীবহ বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই 

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার