Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে ভুয়া পু‌লিশ সদস্য আটক

BN DESK
10 October 2025, 08:39 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে ভুয়া পু‌লিশ সদস্য আটক

রাজবাড়ীর কালুখালীতে তুষার (২৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সোনাপুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

তুষার কুষ্টিয়া খোকসা উপজেলার শেখপাড়া ইউনিয়নের বিহাড়িয়া পাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সোনাপুর মোড়ে পুলিশ পরিচয়ে ঘোরাফেরা করছিলেন তুষার। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে ধাওয়া দিলে তিনি কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেন। প‌রে সেনাবাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান জানান, ভুয়া পুলিশের খবর পেয়ে জনগণের হাত থেকে উদ্ধার করা তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে ভুয়া পু‌লিশ সদস্য আটক

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার