Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে নিহত ২

BN DESK
02 September 2026, 04:00 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে নিহত ২

রাজবাড়ীর পাংশায় মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন।

আজ বুধবার বিকা‌লে উপ‌জেলার মৌরাট ইউ‌নিয়‌নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট মাদরাসা এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লো—উপজেলার সরিষা ইউনিয়নের বিলজানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ ও একই ইউ‌নিয়‌নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয়।

 

নিহতের স্বজন‌দের বরা‌তে পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউ‌দ্দিন জানান, বিকা‌লে মোটরসাইকেল নি‌য়ে ‌তিন বন্ধু ঘুরতে বের হ‌য়ে‌ছিল। পাংশা থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে মৌরাট ইউ‌নিয়‌নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট এলাকায় পৌঁছা‌লে মোটরসাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাদরাসার বাউন্ডা‌রি ওয়া‌লে ধাক্কা খায়। প‌রে স্থানীয়রা তা‌দের গুরুতর আহত অবস্থায় পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে এলে চি‌কিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা ক‌রেন।

এ ঘটনায় আহত রিফাত‌কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে নিহত ২

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার