Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন

BN DESK
01 September 2026, 06:24 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় পুরোটাই পুড়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, প্রতিদিন ট্রিপ শেষে তাদের বাসগুলো মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করে রাখা হয়। এর মধ্যে এ বাসটি প্রায় ১০-১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের ভেতরে রাখা ছিল।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত এক ব্যক্তি আমাদের ফোন দিয়ে জানায় স্টাফ কোয়ার্টারে রাখা বাসটিতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটির অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে। সকালে আমরা মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে যাই। আমাদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার