Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

BN DESK
02 September 2026, 05:45 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের নিজ বাসা থেকে যুবলীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ফজের আলী মন্ডলের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল এজাহার নামীয় ২৬ নম্বর আসামি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

B
BN DESK | 24 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার