Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 11:23 AM পড়তে ১ মিনিট
রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদী থেকে এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৭ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর চর কাঁচরন্দ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে অন্তরমোড় এলাকার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।এদিকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি এসে নিখোঁজ হন ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে জিহাদ সরদার (৩০) নামের এক যুবক। তার স্বজন ও স্থানীয়দের ধারণা মরদেহটি নিখোঁজ যুবক জিহাদের।

নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার মরদেহটি তার ভাতিজার দাবি করে বলেন, চার দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার সঙ্গে সঙ্গেই একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি। জিহাদ ঢাকার একটি জাহাজ কারখানায় কাজ করত।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। যেহেতু মরদেহটির মাথা নেই তাই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মরদেহটি কার। এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ীর পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মস্তকবিহীন মরদেহ উদ্ধার

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার