Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় প্রাণ গে‌ল শিশুর

BN DESK
02 September 2026, 06:14 PM পড়তে ১ মিনিট
রাজবাড়ী‌তে ট্রাকচাপায় প্রাণ গে‌ল শিশুর

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় তান‌জিলা (৩) না‌মে এক শিশু নিহত হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকা‌লে পৌর শহ‌রের ভবা‌নিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়‌রা জানায়, সকালে ওই শিশু বা‌ড়ির সাম‌নে খেলা কর‌ছি‌লো। এ সময় এক‌টি মা‌টিবা‌হী ট্রাক ঘোরা‌নোর সময় শিশুটি চাকার নিচে চাপা পরে। পরে প‌রিবা‌রের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক পাটোয়ারী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু‌টি মারা যায়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক সোহেবুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার প‌রপরই ট্রাকচালক পা‌লি‌য়ে গেছে। তা‌কে আট‌কের চেষ্টা চল‌ছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় প্রাণ গে‌ল শিশুর

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার