Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংষর্ষ, নিহত ৩

BN DESK
04 September 2026, 11:43 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজশাহীর বাঘায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংষর্ষ হয়েছে। এ সংষর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি অটোচালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।আহত হয়েছেন— আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা ভালো নয় বলে সংবাদমাধ্যমে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন সাংবাদিককে বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে মারা যায় দুজন। এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এলাকা: রাজশাহী বাঘা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংষর্ষ, নিহত ৩

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার