Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারির জরিমানা

BN DESK
05 September 2026, 06:43 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারির জরিমানা

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি উৎপাদন, বিক্রি, বিতরণ এবং পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত জান্নাত বেকারি এন্ড কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস’র নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং’র কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে অনুমোদনবিহীন বেকারির জরিমানা

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার