Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 10:16 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) নগরী উপকণ্ঠে খড়খড়ি বামন শেখর এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. মিনারুল, তার স্ত্রী মোসা. মনিরা খাতুন, দেড় বছর বয়সী মিথিলা খাতুন ও মো. মাহিম (১১)।

পুলিশ বলছে, ঋণের বোঝার চাপ সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মো. মিনারুল।


রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার