Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার

BN DESK
08 October 2025, 01:37 PM পড়তে ১ মিনিট
রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার

রাজশাহী প্রতিনিধি : কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) সকালে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে রাজশাহী নভোথিয়েটারে অনুষ্ঠিত মেলায় অংশ নেয় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে চাকরির জন্য চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ রাজশাহীর রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।

মেলায় সকাল থেকেই ছিল চাকরি প্রত্যাশীদের ভিড় দেখা যায়। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি স্টলে জমা পড়ছে সিভি। অনেকে তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন। প্রায় এক হাজার প্রার্থী আবেদন করেছেন বলে জানানো হয়।

ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন, কম্পিউটার অপারেশনসহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হচ্ছে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে চাকরি মেলায় নিয়োগ পাচ্ছেন ২৫০ বেকার

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার