Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ

BN DESK
08 September 2026, 01:53 AM পড়তে ১ মিনিট

রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

মো. মমিনুল ইসলাম মোনা এবং  রাশেদুল হাসান পারভেজ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পারভেজ রাসিকের ৯ নম্বার ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ও  মোনা দলের কর্মী বলে জানা যায়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনা-বেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল কেনা বেচাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যান।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ

B
BN DESK | 19 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার