Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

BN DESK
06 April 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

নারী সাংবাদিকদের তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং দক্ষতা উন্নয়নে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে শেষ হয়েছে। ইউনেস্কো এবং সাইথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় রাজশাহীর ব্যাক লানিং সেন্টারে।

গতকাল শনিবার সমাপনী দিনে  রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী নারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। তিনি বলেন, নারী সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ড. মো. মোজাম্মেল হোসেইন বকুল।  তিনি তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সাকমিডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফেলো আলী হাসের আল আমিন, ইউ এন ব্যালট প্রেজেক্ট-এর প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, ইউনেস্কোর কনসালট্যান্ট রাকিবুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজ গণি এবং দ্য ডিসেন্ট-এর প্রতিষ্ঠাতা কদরুদ্দিন শিশির।

তিন দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং; দ্বিতীয় দিনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা; এবং তৃতীয় দিনে তথ্য যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল বিষয়ে সম্যক ধারণা লাভ করেন। পাশাপাশি ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন। কর্মশালাটি সার্বিকভাবে বাস্তবায়ন করে সাইথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্ট এবং পৃষ্ঠপোষকতায় ছিল ইউনেস্কো।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে নারী সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার