Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার পুলিশ বলছে হত্যা

BN DESK
10 October 2025, 03:58 PM পড়তে ১ মিনিট
রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার পুলিশ বলছে হত্যা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৮০)। তার বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। তিনি গ্রামের একটি পুকুর পাহারা দিতেন। গতকাল শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মালেক বলেন, ‘পানি থেকে লাশ তুলে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ্য করা গেছে। তিনি বলেন, ‘হয়তো চোরের দল পুকুরে মাছ চুরি করতে এসেছিল। ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়। এটা আমাদের প্রাথমিক ধারণা। তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরো বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার পুলিশ বলছে হত্যা

B
BN DESK | 13 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার