Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, মা ছেলে গ্রেফতার

BN DESK
05 September 2026, 04:42 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, মা ছেলে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত দুজন হলেন, মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা। আজ শনিবার (২৬ জুলাই) ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।

এর আগে গত বৃহস্পতিবার চাপাতির কোপে গুরুতর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেফতার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।

আজ শনিবার (২৬ জুলাই) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতি হাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দু’পক্ষের ঝগড়া হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদি হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাত জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, মা ছেলে গ্রেফতার

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার