Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে ভাঙা রেললাইনে বস্তুা গুঁজে চলছে ট্রেন

BN DESK
09 October 2025, 06:22 PM পড়তে ১ মিনিট
রাজশাহীতে ভাঙা রেললাইনে বস্তুা গুঁজে চলছে ট্রেন

মফস্বল ডেস্ক : রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তুা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। ফলে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাওয়া-আসা করা ট্রেনগুলো। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। এরপরে তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে সেখানে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা জানায়, রেললাইন মেরামত করা হবে। ছোট ভাঙা, রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত করা হবে। 

এমন অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানেও পাটের বস্তুা গুঁজে চালানো হচ্ছে ট্রেন।

 

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে ভাঙা রেললাইনে বস্তুা গুঁজে চলছে ট্রেন

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার