Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে রেলপথ অবরোধে বন্ধ ট্রেন যোগাযোগ

BN DESK
10 October 2025, 06:30 PM পড়তে ১ মিনিট
রাজশাহীতে রেলপথ অবরোধে বন্ধ ট্রেন যোগাযোগ

মফস্বল ডেস্ক: রাজশাহীর চারঘাটে স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছে স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল থেকে উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে চলছে এ কর্মসূচি।

স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তোলা হয়েছে। এতে, সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আটকা পড়েছে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এই বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের।

এলাকা: রাজশাহী চারঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে রেলপথ অবরোধে বন্ধ ট্রেন যোগাযোগ

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার