Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

BN DESK
10 October 2025, 10:20 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল। পরবর্তীতে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে পরিবার।

মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছিল র‌্যাব। সোমবার রাতে নগরীর আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার