Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
04 September 2026, 10:00 AM পড়তে ১ মিনিট
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মফস্বল ডেস্ক:  রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কামারপাড়া এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টায় চৌদ্দমাইল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ট্রাকের এক হেলপার নিহত হয়। গুরুতর অবস্থায় ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করা হয়। মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফাইটার আব্দুল মোত্তালিব বলেন, আজ ভোরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির লাশ নওগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: রাজশাহী মোহনপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার