Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ কিশোর গ্রেফতার

BN DESK
03 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক(১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় পালিয়ে যান জিহানের সহযোগী মো. নাসির উদ্দীন(৫৩)। গ্রেফতারকৃত জিহান ও পলাতক নাসির গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার নদীর খেয়াঘাটে অভিযান চালায়। অভিযানে নদীর তীরে থাকা একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে জিহানকে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যান নাসির উদ্দীন।

পরে জিহানের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এসআই মো. রেজাউল করিম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় জিহান ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ কিশোর গ্রেফতার

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার