Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

BN DESK
10 October 2025, 02:55 AM পড়তে ১ মিনিট
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ও বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাঁকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিন। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাঁকনহাট পৌরসভার দূরত্ব ১৯ কিলোমিটার।

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। সাতদিন আগে আবেদন করে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে অতিথি থাকার কথা ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশীর এডভোকেট সুলতানুল ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন ও আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

তবে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠান প্রস্তুতির সময় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ ও তারেক গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সেখানে মঞ্চ তৈরি করতে গেলে শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠান করতে দিল না।

তিনি বলেন, শরীফ উদ্দিনের অনুসারীরা তাদের ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দূরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সেখানে আমরা কিছু বলিনি। কারণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী তাদের মত তারা করবে আমাদের মত আমরা করবো। তবে কাঁকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে সেহেতু আমাদের নেতার সাতে কথা বলে সিদ্ধান্ত নেব। পৌরসভার বাইরে করা গেলে সেখানে করা হবে বলে জানান তিনি।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিএনিপর প্রতিষ্ঠাবার্ষিকীর পালন কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শান্তি বজায় ও আইন শৃঙ্খলা রাক্ষর্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এড়াতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২ পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, আগেই দুই পক্ষই সভা করার বিষয়টি আমাদের অবগত করেছিল। যেহেতু দুই অনুষ্ঠানের দূরত্ব এক কিলোমিটার দূরে সে কারণে অনুমতি দেওয়া হয়েছিল। তবে যেহেতু অনুষ্ঠানের আগের দিনই দু’পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে তাই গোদাগাড়ী পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার