Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

BN DESK
05 September 2026, 07:14 AM পড়তে ১ মিনিট
রাজশাহীর চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) উপজেলার হলিদাগাছী এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এছাড়া বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি জানান, ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই’র অনুমোদন বা মানসনদ না নিয়েই খাবার পানি (জার) এবং ব্যাটারি পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটিতে কোনো কেমিক্যাল বা মাইক্রো বায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না, এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতিও ছিল না। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারিচালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর।

তাছাড়া প্রতিষ্ঠানটি ‘ভলভো’ ব্র্যান্ড নকল করে ব্যাটারি পানি বাজারজাত করছিল, যা আইনত শাস্তিযোগ্য অপরাধ। খাবার পানির ক্ষেত্রেও ছিল না কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা। গোটা প্রক্রিয়াটিই চলছিল অস্বাস্থ্যকর পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন বিএসটিআই-এর এই কর্মকর্তা।

এলাকা: রাজশাহী চারঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার