Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী কলেজছাত্রীর আত্মহত্যা

BN DESK
07 May 2026, 05:27 AM পড়তে ১ মিনিট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী সম্প্রদায়ের মেঘা (১৭) নামের কলেজছাত্রী গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কওড়াজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মেঘা পুঠিয়া উপজেলার কওড়াজোড়া গ্রামের মৃত বাদেশের মেয়ে।

এলাকাবাসী জানায়, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কওড়াজোড়া গ্রামের মৃত বাদেশের মেয়ে মেঘা মানসিকভাবে অসুস্থ। আজ বুধবার (৬ মে) সকালে সে তার শয়নকক্ষে তীরের সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। আর কোন অভিযোগ না থাকায় পরিবারিক দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, সে পড়াশুনায় খারাপসহ মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী কলেজছাত্রীর আত্মহত্যা

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার