Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

BN DESK
10 October 2025, 09:28 PM পড়তে ১ মিনিট
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলফাজ উদ্দিন(৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ জুন) ভোর ৫টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার কালিতলা ফায়ার সার্ভিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে কালিতলা নামক স্থানে ভোর বেলা আলফাজ উদ্দিন মসজিদে নামাজ শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় নাটোরের দিক থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আলফাজ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা খোরাল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

এ ব্যাপারে শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার