Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

BN DESK
09 March 2026, 04:13 AM পড়তে ১ মিনিট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে মকবুল হোসেন (৬৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মকবুল হোসেন উপজেলার বারইপাড়া এলাকার কলোনিপাড়ার এলাকার মৃত মোনতাজ আলীর ছেলে।

জানা যায়, পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে মকবুল হোসেনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। তবে তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছে খেয়ে ফেলেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে মকবুল হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

গতকাল রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার