Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালক ও নারীসহ নিহত ৩

BN DESK
05 September 2026, 03:54 AM পড়তে ১ মিনিট
রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালক ও নারীসহ নিহত ৩

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী বাসের চাপায় চার্জার ভ্যানের চালক ও ২ নারী যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে গোপালহাটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। ওই রাতেই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শরিফা বেগম, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মোহাম্মদ আলী এবং আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে মোসা. আশুরা বেগম মারা যায়।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে গোপালহাটি নামকস্থানে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারাপুরগামী ৫ জন যাত্রীসহ একটি ৩ চাকার চার্জার ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ভ্যানটি ছিটকে রাস্তার বামপাশে খাদে পড়ে যায়। ভ্যান চালকসহ ভ্যানে থাকা অপর ৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত ব্যক্তিদেরকে স্থানীয় জনসাধারণ, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. মাহাবুর রহমানের স্ত্রী শরিফা বেগমকে (৪০) মৃত ঘোষণা করে।

৫ জন আহতরা হলেন পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. আসলাম আলীর স্ত্রী মোসা. রাশিদা (৪১), মো. মালেক হোসেনের স্ত্রী মোসা. শরিফা বেগম (৪০), মো. মিজান আলীর স্ত্রী মোসা. বৃষ্টি খাতুন (৩৫), দইপাড়া গ্রামের মো. ইব্রাহীম হোসেনের স্ত্রী মোসা. আশুরা বেগম (৫৫) এবং দইপাড়া গ্রামরে শাহাজাহান আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আলী (৪২) এর অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুঠিয়া উপজেলার শিবপুর হাটে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ভ্যান চালক ও নারীসহ নিহত ৩

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার