Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর ফয়সাল আলম

BN DESK
05 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই, জয়পুরহাট)- এর ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) মোঃ ফয়সাল আলম। গত বুধবার বিভাগীয় বাছাই কমিটির যৌথ স্বাক্ষরিত ফলাফলে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

ফয়সাল আলম ২০১৩ সালে ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স) পদে যোগদান করেন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন ধরণের সফটওয়্যার/ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার। তার বাবা মোঃ ইয়াছিন আলী বগুড়া জেলার  একজন সিনিয়র আইনজীবী।

তার সহধর্মিণী নুসরাত জাহান বগুড়া সদরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তার গ্রামের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার আখুঞ্জা গ্রামে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর ফয়সাল আলম

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার