Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

BN DESK
07 October 2025, 01:43 PM পড়তে ১ মিনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে বলে মন্তব্য করেছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ডেমোক্রেটিক ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। তাবিথ আওয়াল বলেন, আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো এরকম বড় একটা স্টেডিয়াম হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার জায়গাটা আরো চর্চা করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম হবে, প্রতিটি স্কুলের সামনে মাঠ হবে। বর্তমানে স্টেডিয়ামটি আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাফুফের পক্ষ থেকে উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছি। স্টেডিয়ামের সামনে মিনি স্টেডিয়াম করার দাবিটি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পেয়েছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

 

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার