Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজস্ব বোর্ডের মতিউরের চারটি প্লট ক্রোক

BN DESK
02 February 2026, 08:37 PM পড়তে ১ মিনিট

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানের নামে থাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি আবাসন প্রকল্পে চারটি (২৪ কাঠা) প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে এবং অসাধু উপায়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করে তা নিজ ভোগ দখলে রাখার দায়ে দুদক মামলা দায়ের করেন। উক্ত মামলা সংশ্লিষ্ট অনুসন্ধানকালে আদালতের আদেশে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় আসামির নামীয় কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। 

তদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে, আসামির নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামি কর্তৃক অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। বিধায়  আসামির নামীয় সম্পত্তিসমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রাজস্ব বোর্ডের মতিউরের চারটি প্লট ক্রোক

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার