Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতের মধ্যে ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

BN DESK
11 April 2026, 08:09 AM পড়তে ১ মিনিট

বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যেও ভ্যাপসা গরমে বেশ অস্বস্তির মধ্যদিয়ে কাটছে এখনের সময়। এরমধ্যেই ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে দ;ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিকেল ৪টা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 
এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
 
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
আগামী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রার এই ক্রমান্বয়ে বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। চৈত্রসংক্রান্তির এই সময়ে হঠাৎ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রাতের মধ্যে ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার