Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

BN DESK
10 October 2025, 03:39 AM পড়তে ১ মিনিট
রাতের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশের সাত জেলায় শুক্রবার রাতের মধ্যে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

রাতের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার