Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতে নিখোঁজ সকালে মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ 

BN DESK
02 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
রাতে নিখোঁজ সকালে মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ 

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ায় দুই মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজের ১২ ঘণ্টা পরে বাইপাইলের শান্তিনগর এলাকায় মাছের ঘেরে পাওয়া গেলো মরদেহ।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল শিশু দুটি।

বুধবার (১৪ মে) সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত লিমন হোসেন (১০) পাবনা জেলার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে এবং মানিক হোসেন (৮) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। 

স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন তারা। 

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়ণাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাতে নিখোঁজ সকালে মাছের ঘেরে মিলল ২ মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ 

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার