Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতে বৃষ্টির মধ্যে সড়কে পাওয়া গেলো প্রভাষকের মরদেহ

BN DESK
03 July 2024, 03:05 PM পড়তে ১ মিনিট
রাতে বৃষ্টির মধ্যে সড়কে পাওয়া গেলো প্রভাষকের মরদেহ

নিউজ ডেস্ক: মেহেরপুরে সড়ক থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম অহিদুল ইসলাম (৫৪)। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন।

অহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় বসবাস করতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন অহিদুল। পরিবারের জন্য কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল। হঠাৎ খোঁজ মেলে তিনি রাস্তায় পড়ে আছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টিঅ্যান্ডটির সামনের সড়কের পাশে অহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

রাতে বৃষ্টির মধ্যে সড়কে পাওয়া গেলো প্রভাষকের মরদেহ

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার