Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাবিতে মামলার আসামি ৩ কর্মকর্তাকে পুলিশে দিল সাবেক শিক্ষার্থীরা

BN DESK
05 September 2026, 06:56 AM পড়তে ১ মিনিট
রাবিতে মামলার আসামি ৩ কর্মকর্তাকে পুলিশে দিল সাবেক শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন আওয়ামীপন্থী কর্মকর্তাকে পুলিশে দিয়েছে স্থানীয় সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) কর্মরত অবস্থায় তাদের লিগ্যাল সেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া ওই তিন কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানায় মামলার এজহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মালেক।

এজাহারভুক্ত আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পঙ্কজ কুমার, অর্থ ও হিসাব শাখার উপ পরিচালক আমিনুল হক এবং অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আল আমিন বলেন, আমরা গত সপ্তাহে দাবি জানাতে এসেছিলাম রেজিস্ট্রারের কাছে। তিনি আমাদের সময় দিয়েছিলেন। আমরা বৃহস্পতিবার আসার পর তিনি আমাদের পাত্তাই দিচ্ছেন না। স্যার কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরাই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমরা উনাদেরকে লিগ্যাল সেলে আসতে বলি, পরে স্যার উনাদের প্রক্টর দপ্তরে রেখে যান এবং পুলিশকে ইনফর্ম করেন। আমরা যাদের ধরেছি তারা সবাই এজাহারভুক্ত আসামি।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, তাদের বিরুদ্ধে মামলা আছে তাই তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা এজাহারভুক্ত আসামি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মামলা আছে। মতিহার থানা পুলিশ আমাকে সুনির্দিষ্ট প্রমাণ দেখিয়েছে তাই আমি তাদেরকে নিয়ে যেতে দিয়েছি। তবে সাবেক শিক্ষার্থীরা যেটা করছে এটা কখনোই কাম্য না। বিশ্ববিদ্যালয় থেকে কর্মরত অবস্থায় তারা এভাবে ধরে নিয়ে যেতে পারে না। পুলিশের কাজ পুলিশ করবে। পরেরবার থেকে আমি এটা মোটেও এলাও করব না।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাবিতে মামলার আসামি ৩ কর্মকর্তাকে পুলিশে দিল সাবেক শিক্ষার্থীরা

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার