Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিলো জনতা

BN DESK
02 September 2026, 08:47 AM পড়তে ১ মিনিট
রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিলো জনতা

রাজধানী ঢাকার রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। পাশাপাশি চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান,হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে তার।

নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার বলে জানা গেছে।

বাসটিতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রমজান বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন দিলো জনতা

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার