Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

BN DESK
02 September 2026, 09:31 AM পড়তে ১ মিনিট
রাজধানীর মিরপুরে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনার বিচারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক নেতাকর্মীরা অংশ নেন।
 
আজ শুক্রবার (২২ মে) সকাল ১০টায় উপজেলার মডেল মসজিদের সামনে “টঙ্গীবাড়ী সাধারণ ছাত্র জনতা” এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ শিশুর নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে বলেও তারা মন্তব্য করেন।
 
তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী আজিম আহমেদ সিফাত, ছাত্রশক্তি জেলা আহ্বায়ক মো. শিশির, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক বিভাগের আহ্বায়ক মো. সাব্বির হোসেন, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি শাহিন শেখ, টঙ্গীবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার নাজমুল হাসান, মানবাধিকার সংগঠনের অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান এবং বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে মানববন্ধন থেকে রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
 
ঘটনার পটভূমি: গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়ভাবে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার