কক্সবাজারের রামুতে এক টমটমচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (৩ আগস্ট) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল (১৮) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এর আগে একই এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছিলেন। এ ঘটনার ১২ ঘণ্টা পার না হতেই একই এলাকায় মরদেহটি উদ্ধার করা হলো।
রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পাশে একটি টমটম পড়ে থাকতে দেখা যায়। নিহতের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল।