Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

BN DESK
04 October 2025, 01:56 AM পড়তে ১ মিনিট
রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামুর চাকমারকুল এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক মারা গিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ মে ) দুপুর আড়াইটার দিকে চাকমারকুল কলঘর বাজারস্থ এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার মৃত ফারুক আহমদের ছেলে।

রামু তুলাতুলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিজের বাড়ি থেকে বের হয়ে রামুর তেচ্ছিপুল থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে চাপা দেয়। চাপা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

ওসি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে গেছে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার