Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি

BN DESK
07 September 2026, 07:56 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩৭) তিনি তেচ্ছিপুলের আসকরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালেরর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
 
পুলিশ সূত্র জানায়, দুপুর ১টার দিকে তেচ্ছিপুল দক্ষিণ পাশের লম্বরীপাড়া সড়কে সাদ্দাম হোসেনের মুদি দোকানের সামনে তার সঙ্গে শফি আলম (৩০) নামের এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফি আলম তার হাতে থাকা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে সাদ্দাম হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। 

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানদারের মাথায় গুলি

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার