Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

BN DESK
10 October 2025, 07:18 PM পড়তে ১ মিনিট
রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

কক্সবাজারের রামুতে লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি স্থানীয় বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে অজগরটি উদ্ধার ও বিকেলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়ায় স্থানীয়রা সাপটি দেখে বন বিভাগকে খবর দেয়। এসময় সাপটি একটি মা ছাগল মেরে ফেলে তা খাওয়ার চেষ্টা করছিল।

রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে লোকালয় থেকে সাপটি উদ্ধার করার পর রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

এলাকা: কক্সবাজার রামু
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে লোকালয়ে মিললো ১৫ ফুট লম্বা অজগর, বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার