Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

BN DESK
05 September 2026, 12:57 AM পড়তে ১ মিনিট

কক্সবাজারের রামুতে নিজের নিজ ঘর থেকে ছৈয়দ হোছন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত ছৈয়দ হোছন কালারপাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে। তার তিন সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভোরে ছৈয়দ হোছনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে যায়। পরে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ভাই এনামুল হক অভিযোগ করে বলেন, ‘আমার ভাবির সঙ্গে স্থানীয় এক ব্যক্তির গত দুই-তিন বছর ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ ছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভাই আমাদের বাড়ি থেকে নিজের বাড়িতে যান।’

এনামুল হক আরও বলেন, ‘ভোরে প্রতিবেশীরা ভাইয়ের মৃত্যুর খবর দেন। তার চোখ, কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় নখের আঁচড় ছিল। পরকিয়া প্রেমিকের সঙ্গে মিলে ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘটনাটি কী কারণে ঘটেছে, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার আসল রহস্য বের করতে পুলিশ তদন্ত করছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার