Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
05 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজারের রামুতে বাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুই ব্যক্তি আহত হয়েছেন। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহিদ (৩০), তিনি সিলেট জেলার জাফলংয়ের মুসলিম নগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রামু ক্রসিং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার অভিমুখী মোটরসাইকেল বহরের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেল ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।

হাইওয়ে থানার ওসি নাসির উদ্দীন বলেন, ‘দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদ নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং এব্যাপারে আইনগত পদক্ষেপ চলছে।’

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার