Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রায়পুরায় শোকসভা পালনের অভিযোগে আ. লীগ নেতা আটক

BN DESK
02 September 2026, 06:19 AM পড়তে ১ মিনিট
রায়পুরায় শোকসভা পালনের অভিযোগে আ. লীগ নেতা আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা পালনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন। তিনি ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগ নেতা।

স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার পলাশতলী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহর নেতৃত্বে ১০ থেকে ১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়ো হন। সেখানে শোকসভা আয়োজন ও খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানালে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীনকে আটক করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যান।

রায়পুরা থানার এসআই মোজাম্মেল হক জানান, ১৫ আগস্টের অনুষ্ঠানের প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রায়পুরায় শোকসভা পালনের অভিযোগে আ. লীগ নেতা আটক

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার