Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাশিয়ার কাছাকাছি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

BN DESK
02 September 2026, 09:59 PM পড়তে ১ মিনিট
রাশিয়ার কাছাকাছি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতি ক্ষীপ্ত হয়ে রাশিয়ার কাছাকাছি দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘অত্যন্ত উসকানিমূলক’ মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবমেরিনগুলো ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়, এই বেপরোয়া ও আগুন ঝরানো বক্তব্যগুলো কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি এই বক্তব্য উসকানির চেয়ে বেশি কিছু হয়, তাহলে তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এটি সেই উদাহরণগুলোর মধ্যে একটি হবে না। তবে মার্কিন সামরিক প্রোটোকল মেনে দুটি সাবমেরিন কোথায় মোতায়েন করা হচ্ছে তা তিনি নির্দিষ্ট করে বলেননি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে এবং উভয় দেশেরই পারমাণবিক সাবমেরিনের বহর রয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ট্রাম্পের মস্কোকে দেয়া আল্টিমেটামের প্রতিক্রিয়ায় মেদভেদেভ সম্প্রতি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। এরপরই শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প কড়া প্রতিক্রিয়া জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘একটি হুমকি দেয়া হয়েছিল এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি। আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের জনগণের নিরাপত্তার ভিত্তিতে আমি যে কোনো সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের জনগণকে রক্ষা করব।’

ক্রেমলিন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি, তবে ট্রাম্পের বক্তব্যের পর মস্কোর শেয়ার বাজার তীব্রভাবে পড়ে গেছে। সম্প্রতি ট্রাম্প এবং মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়েছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

রাশিয়ার কাছাকাছি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার