Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

BN DESK
02 September 2026, 06:38 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে দিলো মার্কিন প্রশাসন।

সম্প্রতি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি। এ অবস্থায় হরমুজ প্রণালির ওপর কড়াকড়ি আরোপ করে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ঠিক এমন সময়ই রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার