Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৪৯ আরোহীর সবাই নিহত

BN DESK
07 October 2025, 02:38 PM পড়তে ১ মিনিট
রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৪৯ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় বিমানটি। বাজে আবহাওয়ার কারণে এমন হয়ে থাকতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো বিমান। বয়স আনুমানিক ৫০ বছর। উদ্ধারকারী হেলিকপ্টার থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমানটি একটি বনের মধ্যে পড়ে আছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে গভর্নর ভাসিলি লেখেন, বিমানের সন্ধানে অভিযান চলছে। প্রয়োজনীয় সব বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে। এদিকে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, বিমানটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জনের মতো। সূত্র : তাস, রয়টার্স

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্তে ৪৯ আরোহীর সবাই নিহত

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার