Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাবেক সচিব - আ.বারী

BN DESK
01 September 2026, 06:53 PM পড়তে ১ মিনিট
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাবেক সচিব - আ.বারী

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে সাবেক সচিব ও বিএনপি নেতা মো. আব্দুল বারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের প্রতিফলন ঘটবে।

দেশ ও জাতির কল্যাণে বিএনপি কাজ করে যাবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব। মানুষের মৌলিক চাহিদা পুরণে আমরা বদ্ধ পরিকর। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর কলেজ বাজার মাঠে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানার সভাপতিত্বে বিএনপি নেতা রফিকুল ইসলাম চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম ওবাইদুর রহমান সুইট, বিএনপি নেতা যথাক্রমে এম কেরামত আলী, আব্দুর রউফ মাজেদ, জাহাঙ্গীর আলম, মামুনুর রহমান পিন্টু, কামরুজ্জামান মিলন, তরিকুল ইসলাম তুহিন, আমিনুর রহমান সোয়াত প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে : সাবেক সচিব - আ.বারী

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার