Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাহুলের মৃত্যুতে স্তব্ধ রাজ চক্রবর্তী, স্মরণে 'চিরদিনই তুমি যে আমার'

BN DESK
03 September 2026, 11:00 AM পড়তে ১ মিনিট

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মাত্র ৪৩ বছর বয়সে মারা গেছেন। রোববার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এদিকে রাহুলের মৃত্যু সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে পড়েন পরিচালক রাজ চক্রবর্তী।

২০০৮ সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাহুল রাতারাতি জনপ্রিয়তা পান। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তিনি ছিলেন ‘রাহুল-প্রিয়াংকা’র রাহুল। রাজ চক্রবর্তীর এ সিনেমায় তৈরি হয় সেই জুটি।

রাজ চক্রবর্তী বলেন, রাহুলের মৃত্যুর খবর প্রথম পান শুভশ্রীর কাছ থেকে। কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না তিনি। প্রিয়াংকাকে ফোন করতেও ইতস্তত বোধ করছিলেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হন, খবরটা সত্যি।

পরিচালক বলেন, এখনো মনে হচ্ছে— খবরটা ভুল। আমাদের প্রথম সিনেমা একসঙ্গে। ১৮ বছর হয়ে গেছে সেই সিনেমার। ও মঞ্চেও ভালো কাজ করেছে। ভালো লেখালিখি করত। খুব গুণী ছেলে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। ওর পরিবারেরও বড় ক্ষতি।

২০২৩ সালে রাহুল ও রাজকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। ‘আবার প্রলয়’ সিনেমার ঝলক মুক্তি পাওয়ার পর সামাজিক মাধ্যমে রাহুলের একটি পোস্ট নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। রাহুল নাম না করেই দাবি করেছিলেন, রাজের কাজে হিন্দি সিনেমার অনুকরণ করা হয়েছে।

রোববার সেই প্রসঙ্গ উঠতেই রাজ চক্রবর্তী বলেন, এই দুঃসংবাদ পাওয়ার পর আমার মাথাতেই আসেনি যে, আমার সঙ্গে কী হয়েছিল। আর সত্যিই আমার মনে নেই, আদৌ কিছু হয়েছিল কিনা। ছেলেটাই আর রইল না। আমরা চাইলেও আর ওর সঙ্গে কথা বলতে পারব না। চাইলেও আর ওর অভিনয় দেখতে পারব না।

রোববার ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল। ইউনিটের একটি সূত্রে খবর, শুটিংয়ের পর একাই পানিতে নামেন রাহুল। পানির তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে। আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। এরপর রাহুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাহুলের মৃত্যুতে রাজ স্তব্ধ হয়ে গেলেও ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার রাহুল-প্রিয়াংকা জুটি দর্শকদের কাছে অমর হয়ে থাকবে। এরপরও ‘বর বউ খেলা’, ‘কেন কিছু কথা বলো না’র মতো সিনেমায় অভিনয় করেছিলেন তারা। তবে দর্শকদের চোখে কৃষ্ণ-পল্লবী জুটি আজও অমলিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

রাহুলের মৃত্যুতে স্তব্ধ রাজ চক্রবর্তী, স্মরণে 'চিরদিনই তুমি যে আমার'

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার